রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান বান কি মুনের

কক্সবাজার প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ২২:২৫আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:৩৪

রোহিঙ্গা ক্যাম্পে বান কি মুন (ছবি– প্রতিনিধি)

রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বুধবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে একটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করে তিনি একথা বলেন।

বান কি মুন বলেন, ‘এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য আমি সুখী ও আনন্দিত। আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

বুধবার বিকালে ঢাকা থেকে হেলিকেপ্টারে করে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ১৭ নম্বর ক্যাম্পে পৌঁছান বান কি মুন। এসময় কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন তাকে অভ্যর্থনা জানান। এসময় আরও ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন, মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল।

রোহিঙ্গা কো-অর্ডিনেশন অফিসে (আরসি) কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলেন এবং তাদের দুঃখ-দুর্দশার গল্প শোনেন বান কি মুন। পরে বান কি মুন ও হিলদা সি হেইন রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ করেন। সন্ধ্যায় তারা হেলিকপ্টার করে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের