রাঙামাটিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

রাঙামাটি প্রতিনিধি
১৪ জুলাই ২০১৯, ১৩:০১আপডেট : ১৪ জুলাই ২০১৯, ১৩:১৪





প্লাবিত এলাকা রাঙামাটির বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও জেলার দুর্গম বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে আছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাঘাইছড়ির সাতটি ইউনিয়নের হাজারেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় আছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু জানিয়েছেন, শনিবার বিকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে পৌরসভা, লাইল্যাগোনাসহ বেশকিছু এলাকার পানি নামতে শুরু করেছে। রবিবার (১৪ জুলাই) সারাদিন বৃষ্টিপাত না হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে উঠবে।
প্লাবিত এলাকা ইউএনও আরও জানান, আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। শনিবার বিকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী উপজেলায় এসে পৌঁছেছে। বর্তমানে উপজেলার ১৫টি আশ্রয়কেন্দ্রে পাঁচ শতাধিক পরিবার অবস্থান করছে।
এদিকে, জেলার বরকল উপজেলায়ও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত তিনটি ইউনিয়নের পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন।
প্লাবিত রাস্তা কিছুটা জেগে উঠেছে ইউএনও সাজিয়া পারভিন জানান, বন্যায় উপজেলার আট শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই আশ্রয়কেন্দ্রে রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। যেকোনও দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
রাঙামাটির সীমান্তবর্তী বিলাইছড়ি উপজেলার চাইন্দ্যা, উলুছড়ি, তক্তানালা, উরাছড়ি, একুজ্জ্যাছড়ি, গোয়াছড়ি, ফারুয়া বাজারসহ বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। দুর্গম এলাকা হওয়ায় প্রশাসনের ত্রাণ সহায়তা পৌঁছাতে সময় লাগছে বলে জানিয়েছেন ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।
প্লাবিত এলাকা তবে পানির স্রোতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক। এই সড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় ছড়ার পানির গতিপথ পরিবর্তন করতে সক্ষম হয়েছে সওজ বিভাগ। অন্যদিকে, রাঙামাটি-বান্দরবান-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন অংশের সড়কের মাটি সরে যাওয়ায় প্রতিবেশী দুই জেলার সঙ্গে রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
বন্যার পানিতে ইতোমধ্যে ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিগত সময়ের চেয়ে এবারের বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হবে বলে আশঙ্কা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি