৯ দিন ধরে রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানের মধ্যে যোগাযোগ বন্ধ

রাঙমাটি প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ০৯:২৩ আপডেট : ১৫ জুলাই ২০১৯, ০৯:৩৭

বৃষ্টি কারণে মাটি সরে গেছে টানা বৃষ্টির কারণে গত ৯ দিন ধরে রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (৬ জুলাই) থেকে শুরু হওয়া টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে রাস্তার মাটি সরে যাওয়ায় আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ রয়েছে।

বৃষ্টি কারণে মাটি সরে রাস্তা দেবে গেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ হোসেন বলেন, বৃষ্টি শুরুর পর থেকে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে এই পেশার সঙ্গে জড়িতরা সমস্যায় আছেন। কারণ গাড়ি চাকা চললে তাদের সংসারের চাকা সচল থাকে। আর গাড়ি বন্ধ তো সংসারের চাকাও বন্ধ।

রাস্তা সংস্কারের কাজ চলছে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী  আবু মোছা বলেন,  ‘আমার দায়িত্বে থাকা সড়কের প্রায় ৩০টি স্থানে মাটি সরে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ কিলো এলাকা নামক স্থানে। সেখানে এমনভাবে মাটি সরে গেছে তা ঠিক করতে কিছুটা সময় লাগবে। সিএনজি চলাচল করলেও ট্রাক চলাচল বন্ধ রেখেছি। বৃষ্টি না হলে আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে বাস চলাচলা শুরু করতে পারবে।’ 

রাস্তা দিয়ে শুধু সিএনজি চলছে আরেক উপ-সহকারী প্রকৌশলী দীপন চাকমা বলেন, ‘রাঙামাটির ঘাগড়া থেকে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া পর্যন্ত আমার দায়িত্ব। এর মধ্যে প্রায় ১৫-৩০ স্থানে রাস্তার পাশের মাটি সরে যাওয়ায় ভারী যান চলাচল আপাতত বন্ধ আছে। শনিবার (১৩ জুলাই) করিগর পাড়ায় পাহড় ধসে দুই জনের মৃত্যু। ওই জায়গা রবিবার (১৪ জুলাই) পরিষ্কার করা হয়েছে।  যদি বৃষ্টি না হয় তাহলে সোমবার বা মঙ্গলবার থেকে বাস চলাচলা শুরু করা যাবে।’

৯  দিন ধরে রাঙামাটি-খাগড়াছড়ি-বান্দরবানের মধ্যে যোগাযোগ বন্ধ রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি মাঈন উদ্দিন সেলিম জানান, ২০১৭ সালে ভয়াবহ পাহাড় ধসের পরও গত দুই বছরে রাস্তার স্থায়ী কাজ না হওয়ার ফলে ৪/৫ দিনের বৃষ্টিতে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ রয়েছে। আশা করছি, এ বছরের মধ্যে রাঙামাটি-বান্দরবান, রাঙামাটি-খাগড়াছড়িসহ রাঙামাটি-চট্টগ্রাম সড়টি দ্রুতই স্থায়ী সামাধান হবে।

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে কৃষক দল নেতার মৃত্যু
ফরিদপুরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে কৃষক দল নেতার মৃত্যু
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
একদিনে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৪
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
এনভিডিয়া-কন্যা ম্যাডিসন হুয়াংয়ের ব্যতিক্রমী পথচলা
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক