টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত

টেকনাফ প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ০৯:২৩আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৯:২৩

বন্দুকযুদ্ধ কক্সবাজারে টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। বিজিবি’র দাবি, নিহত দুইজন মাদক ব্যবসায়ী।
নিহতরা হলো- জাবেদ মিয়া (৩৪) ও চাঁদপুরের চরমুকন্দি গ্রামের আসমাউল সওদাগর (৩৫)। এ সময় বিজিবির সদস্য মো. মতিউর রহমান, ইমরান হোসেন ও মো. রেজাউল আহত হন।
বুধবার সকালে এসব তথ্য জানান, টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান, মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন সংবাদে বিজিবির একটি দল জাদিমুড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় নাফ নদীর কিনারা থেকে পাচারকারীরা বিজিবির ওপর লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
তিনি আরও জানান, পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে জাবেদ ও আসমাউলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে তারা মারা যায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, ‘বিজিবি গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।’
বিজিবির ওই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় এলজি অস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী