‘ছে‌লেধরা’ সন্দে‌হে রোহিঙ্গা তরুণীকে গণ‌ধোলাই দি‌য়ে পুলিশে সোপর্দ

বান্দরবান প্রতিনিধি
১৯ জুলাই ২০১৯, ১৬:৫২আপডেট : ১৯ জুলাই ২০১৯, ১৭:০৬

বান্দরবান বান্দরবানে ছে‌লেধরা সন্দে‌হে রো‌কেয়া আক্তার (১৮) নামে এক রোহিঙ্গা তরুণীকে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শে সোপর্দ ক‌রে‌ছেন স্থানীয়রা। শুক্রবার (১৯ জুলাই) দুপুরে সদ‌রের বালাঘাটা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে।
স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ করে ওই তরুণী বাজারে দৌড়ে যাওয়ার সময় স্থানীয়রা ছে‌লেধরা সন্দে‌হে তাকে আটক করে এবং গণ‌ধোলাই দেয়। পরে পু‌লিশে খবর দি‌লে তারা এসে রোকেয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জানতে পে‌রে‌ছি একটি সংঘবদ্ধ চক্র রো‌কেয়াকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থে‌কে বান্দরবানে নিয়ে আসে। পরবর্তীতে তাকে ছে‌লেধরা প্রমাণ করতে বালাঘাটা বাজারে ব্যাপক মারধর করে। সদর থানার পুলিশ খবর পে‌য়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আরও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বৃহস্প‌তিবার (১৮ জুলাই) বালাঘাটার পুল পাড়া এলাকায় এক‌টি শিশু‌কে নি‌য়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেল‌লে তাকে রেখে পালিয়ে যায় ছে‌লেধরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ