শান্তি চুক্তির ইস্যু নিয়ে পাহাড়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে: দীপংকর

রাঙামাটি প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৩:২০আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৩:২১

শান্তি চুক্তির ইস্যু নিয়ে পাহাড়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে: দীপংকর রাঙামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ‘২০১৭ সালে ভয়াবহ পহাড় ধসের সময় অনেককে বলতে শুনেছি শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভূমিধস হয়েছে। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে, যারা শান্তি চুক্তি বাস্তবায়নের চাইতে, এটিকে ইস্যু করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।’
সোমবার (২২ জুলাই) শহরের পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দীপংকর তালুকদার বলেন, ‘অনেক দেশে আমাদের মতো চুক্তি হয়েছে, কিন্তু আমরা শতকরা যতভাগ বাস্তবায়ন করেছি পৃথিবীর অনেক দেশে তাও করেনি। শান্তি চুক্তি একটি চলমান পক্রিয়া। এটি বাস্তবায়নের জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি সরকার পাচ্ছে না বলেই বিলম্ব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধির কারণে বাসস্থান এবং উন্নয়নের তাগিদ সবকিছু মিলে এই বনাঞ্চলের ওপর একটা চাপ পড়েছে। বন বিভাগের সঙ্গে সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতৃ চাকমা, রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক প্রনব ভট্টাচার্য্য, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধূরী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের