মঙ্গলবার রোয়াংছড়িতে আ.লীগের অর্ধদিবস হরতাল

বান্দরবান প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৯:৫১আপডেট : ২২ জুলাই ২০১৯, ২০:০১

 ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে (৫০) গুলি করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুলাই) রোয়াংছড়িতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।

তিনি বলেন, রোয়াংছড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২৩ জুলাই) অর্ধদিবস হরতাল পালন করবে রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ।

সন্ধ্যায় হত্যার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের নেতারা।

প্রসঙ্গত, দুপুর দেড়টার সময় বান্দরবান সদরের শামুকঝিড়ি এলাকায় পাঁচটি গুলি করে রোয়াংছড়ি তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মংমং থোয়াই মারমাকে হত্যা করা হয়। এরআগে, চলতি বছরের ২২ মে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চথোয়াইমং মারমাকে বালাঘাটার চড়ুইপাড়া এলাকা থেকে অস্ত্রের মুখে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করে। গত ৭ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির কর্মী বিনয় তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। অপহরণ করা হয় ফোলাধন তংচঙ্গা নামের অপর কর্মীকে। এখনও তার কোনও খোঁজ মেলেনি। গত ৯ মে সন্ত্রাসীরা জনসংহতি সমিতির সমর্থক জয় মনি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে। ১৯ মে বান্দরবানের রাজবিলায় আওয়ামী লীগের সর্মথক ক্য চিং থোয়াই মারমা (২৭) কে অপহরণের পর গুলি করে হত্যা করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের