‘দেশ এখন স্বাবলম্বী তাই নদী ভাঙনে সাহস করে পদক্ষেপ নিতে পারি’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ জুলাই ২০১৯, ১৯:৩১আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১৯:৪০

‘দেশ এখন স্বাবলম্বী তাই নদী ভাঙনে সাহস করে পদক্ষেপ নিতে পারি’ পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, ‘আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চেষ্টা করছি নদীর পাড় রক্ষা করতে। ইতোমধ্যে নদী রক্ষায় অনেক প্রকল্প বাস্তবায়ন করেছি। ১০ বছর আগেও নদী ভাঙন হয়েছে কিন্তু পদক্ষেপ নিতে পারেনি। আমাদের দেশ এখন স্বাবলম্বী তাই নদী ভাঙনে সাহস করে পদক্ষেপ নিতে পারি।’
রবিবার (২৮ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদোলা গ্রামে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যখন ভারত, নেপাল ও চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে বর্ষাকালে ভারী বৃষ্টি হয়, তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তিত হন। কারণ তাদের দেশের পানি আমাদের দেশের ওপর দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। এই পানিগুলো যখন প্রবল বেগে আসে তখন নদী পাড়ের কিনারাগুলো ভেঙে যায়, আমাদের দেশে বন্যা দেখা দেয়।
এক প্রশ্নের জবাবে জাহিদ ফারুক সাংবাদিকদের বলেন, ‘যারা অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বিভিন্নভাবে বালি উত্তোলন করছে তাদের ছবি মিডিয়ায় প্রকাশ করুন। আপনারা মিডিয়া এসব ছবি প্রকাশ করলে প্রশাসনের সহযোগিতা হয়। আমরা বালি উত্তোলন বন্ধের বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়েছি।’ মিডিয়া কর্মীদেরও এসব বিষয়ে প্রশাসনের পাশে থাকতে আহ্বান জানান প্রতিমন্ত্রী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী