চমেকে ডেঙ্গু আক্রান্তের চিকিৎসায় নতুন ব্লক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ জুলাই ২০১৯, ০০:৫১আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০০:৫৯

চমেক হাসপাতাল

প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আক্রান্তদের চিকিৎসায় দু’টি ব্লক খোলা হয়েছে। এ দুই ব্লকে ডেঙ্গু আক্রান্তদের বিশেষ চিকিৎসা দেওয়া হবে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম এ তথ্য জানিয়েছে। শিগগির আরও একটি ব্লক চালু করা হবে বলেও তিনি জানান।

আখতারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে তিনটি ব্লক চালু করা হবে। ইতোমধ্যে মেডিসিন বিভাগের অধীনে ১৩ ও ১৬ নম্বর ওয়ার্ডে দু’টি ব্লক চালু করা হয়েছে। শিগগির ১৪ নম্বর ওয়ার্ডে আরও একটি ব্লক চালু করা হবে। তিনটি ব্লকে মোট ৬০ রোগী চিকিৎসা নিতে পারবেন। মশারি টাঙিয়ে আক্রান্তদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।’ ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকৎসার জন্য মেডিক্যাল টিম গঠন করা হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ‘এপর্যন্ত চমেক হাসপাতালে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে বেশিরভাগ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। আজও নতুন দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মেডিসিন বিভাগে খোলা নতুন ব্লকে চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

রবিবার চট্টগ্রামে আরও সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘রবিবার চট্টগ্রামে আরও সাতজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।’

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, রবিবার শনাক্ত হওয়া সাতজন রোগীর মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, দুইজন বেসরকারি ম্যাক্স হাসপাতাল ও তিনজন পার্কভিউ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসায় পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে খরচের ৫০ শতাংশ কম নিতে বেসরকারি ক্লিনিক মালিকদের অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। রবিবার রাত ১০টার দিকে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে তিনি এ আহ্বান জানান। অন্যদিকে, উপজেলা পর্যায়ে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করার ব্যবস্থা করেছেন সিভিল সার্জন অফিস।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গু পরীক্ষার চিকিৎসা সরঞ্জাম চট্টগ্রামের ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আক্রান্তরা সেখানে বিনাখরচে ডেঙ্গু পরীক্ষা করতে পারবেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী