কোম্পানীগঞ্জে অটোরিকশা চাপায় শিশু নিহত

নোয়াখালী প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৭:০০

নোয়াখালী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম মুনতাহা (৪)। শনিবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চর কাঁকড়া ইউনিয়নের বসুরহাট-রাস্তার মাথা সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুনতাহা চর কাঁকড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেচু মাঝি বাড়ির মোহাম্মদ মাসুদের মেয়ে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, অটোরিকশা নিয়ে চালক পালিয়ে গেছে। আমরা চালক ও মালিককে খুঁজে বের করার চেষ্টা করছি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের রাস্তায় অন্য শিশুদের সঙ্গে মুনতাহা খেলছিল। বসুরহাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশাটি মুনতাহাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী