দুই মামলায় ব্যারিস্টার শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ আগস্ট ২০১৯, ০৩:৫৭আপডেট : ২১ আগস্ট ২০১৯, ০৪:০৩

আদালত সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আদালতে উপস্থিত না হওয়ায় শাকিলাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হালীম এই আদেশ দেন। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মনোরঞ্জন দাশ এ তথ্য জানান।

মনোরঞ্জন দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী ও বাঁশখালী থানায় দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছিল। আবেদন আমলে নিয়ে দুটি মামলায় ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পাশাপাশি আদালতে উপস্থিত না থাকায় ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।’

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীতে মাদ্রাসাতুল আবু বকর-এ ‘জঙ্গিদের তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্রে’ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে র‌্যাব। পরদিন র‌্যাব-৭ এর তৎকালীন সহকারী পরিচালক মাহফুজুর রহমান বাদী হয়ে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে তাদের নামে মামলা করেন। এর দুই দিন পর হাটহাজারীতে গ্রেফতার হওয়া আসামিদের তথ্যের ভিত্তিতে বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানার সন্ধান পায় র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও প্রশিক্ষণ পোশাকসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় একই বছরের ২৩ ফেব্রুয়ারি বাঁশখালী থানায় র‌্যাবের তৎকালীন উপ-সহকারী পরিচালক গোলাম রব্বানি বাদী হয়ে সন্ত্রাসবিরোধী ও অস্ত্র আইনে মামলা করেন। পরে ১৮ আগস্ট হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ঢাকা থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপনকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর ২০১৬ সালের ২০ মার্চ বাঁশখালীর লটমনি পাহাড়ে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় র‌্যাব। অন্যদিকে, একই বছরের ৩ এপ্রিল হাটহাজারী থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাকিলাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র দাখিলের তিন বছর পর আজ এদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেলেন আদালত।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে