মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

কুমিল্লা প্রতিনিধি
২৪ আগস্ট ২০১৯, ২০:২৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৩৯

মাদকাসক্ত ফারুক (ছবি– প্রতিনিধি)

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পুলিশ ওই ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ৮ মাসের কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত আসামি ফারুক (৩০) উপজেলার ধামঘর গ্রামের চরু মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস তাকে কারাদণ্ড দেন। শনিবার (২৪ আগস্ট) তাকে কারাগারে পাঠানো হয়।

চরু মিয়া বলেন, ‘ফারুক মাদকদ্রব্য কেনার জন্য প্রায়ই আমাকে ও তার মাকে মারধর করতো। অতিষ্ঠ হয়ে মুরাদনগর থানায় অভিযোগ দায়ের করি। পরে মুরাদনগর থানা পুলিশ ফারুককে আটক করে শুক্রবার রাত ১০টায় মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাসের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত তাকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।’

মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ বলেন, ‘পিতার অভিযোগে ফারুককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত সাজা দিলে আসামিকে আজ শনিবার কুমিল্লা কারাগারে পাঠানো হয়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম