লোকমান হত্যা মামলায় আরেক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০১৯, ২০:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২১:০২

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় গুলিতে লোকমান হোসেন জনি নিহত হওয়ার মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন রসুলবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার আসামির নাম প্রীতিরাজ সাহা ওরফে শুভ্র (২৫)। প্রীতিরাজের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার শান্তি নিকেতন এলাকায়। সে নগরীর চকবাজার থানার উর্দু গলিতে থাকতেন।

নেজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় এক ছোট ভাইয়ের সঙ্গে গোলপাহাড় এলাকার দুই কিশোরের বিরোধের ঘটনা মীমাংসা করতে গিয়ে লোকমান হোসেন গত ৬ এপ্রিল রাতে বাকলিয়ার খালপাড় এলাকায় গুলিতে খুন হন। এ ঘটনায় গ্রেফতার দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রীতিরাজের নাম আসে। এরপর থেকে তাকে গ্রেফতার করতে পুলিশ তৎপর হয়, কিন্তু ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সাড়ে চার মাস পর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল রাতে লোকমান গুলিতে নিহত হওয়ার পর ৭ এপ্রিল তার মা বাদী হয়ে সাইফুল নামে একজনকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতারের পর ৯ এপ্রিল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল নিহত হয়। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, লোকমান হত্যা মামলায় সাইফুল ও এজাহারভুক্ত আরেক আসামি জিয়া উদ্দিন বাবলুকে ৮ এপ্রিল ফটিকছড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল লোকমানকে গুলি করার বিষয়টি স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ এপ্রিল রাতে তাকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধারে যায় পুলিশ। এসময় কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের কাছে খালপাড়ে গেলে সাইফুলকে ছাড়িয়ে নিতে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল নিহত হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম