চট্টগ্রামে স্কুলছাত্র সানি হত্যায় মামলা, দুই আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ আগস্ট ২০১৯, ২০:২০আপডেট : ২৭ আগস্ট ২০১৯, ২০:২৭

জাকির হোসেন সানি

চট্টগ্রামে স্কুলছাত্র জাকির হোসেন সানি হত্যার ঘটনায় মামলা দায়ের করেছে তার পরিবার। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিহতের বোন মাহমুদা আক্তার বাদী হয়ে নগরীর খুলশী থানায় এ মামলা দায়ের করেন।

এ তথ্য নিশ্চিত করে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, মামলায় সাতজনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন– সৌরভ ঘোষ (২০), সৈয়দ সাফাত কায়সার (১৯), রবিউল (১৯), তূষার (২২), আনিসুর রহমান (৩০), আয়াতুল হক (২০) ও মো. মামুন (৩০)। এর বাইরে আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুলছাত্র সানি হত্যার ঘটনায় তার বোন থানায় এসে হত্যা মামলা দায়ের করেছেন। দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তিনি মামলাটি দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে সাতজনকে আসামি করা হয়। এরমধ্যে সৌরভ ও সাফাতকে ঘটনার পরপরই আটক করা হয়েছে; যাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হবে।’

প্রসঙ্গত, সোমবার (২৬ আগস্ট) দুপুরে নগরীর জাকির হোসেন রোডে ওমরগনি এম ই এস কলেজের বিপরীতে একটি ভবনের নিচে জাকির হোসেন সানিকে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন–

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম