চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ আগস্ট ২০১৯, ১৭:৫০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৭:৫২

 হোসেন সানি চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওমরগণি এমইএস কলেজ মোড়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতে হোসেন সানি (১৮) এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় দুপুর আড়াইটার দিকে সানিকে হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেন সানি রাজধানী ঢাকার একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তো। কোরবানির ঈদের ছুটিতে সানি তার মায়ের সঙ্গে চট্টগ্রামে বোনের বাসায় যান। এর আগে সানি তার বোনের বাসায় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল। গত বছর ঢাকায় ক্লাস নাইনে ভর্তি হয় সানি।
এ বিষয়ে সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার বলেন, ছুরিকাঘাতে এক শিক্ষার্থী খুন হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
সানির মা সাজেদা বেগম বলেন, সোমবার বিকাল ৫ টায় সানির ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে দুপুর ১২ দিকে সৌরভ নামে একজনের সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হয় সানি। ঘটনার জন্য তিনি রবিউল, তার বোন ও সাফায়েত নামের তিনজনকে দায়ী করেন। তাৎক্ষণিকভাবে রবিউলের পরিচয় জানা যায়নি।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান