ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালীতে আসা সাত রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ আগস্ট ২০১৯, ১৭:০৫আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৭:১৫

চট্টগ্রাম

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের বোয়ালখালীতে আসা সাত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অগাস্ট) রাতে বোয়ালখালী পৌর সদর থেকে তাদের আটক করা হয়। বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক হওয়া সাত রোহিঙ্গা হলো– মো. আলম, নুরুল আমিন, মতিউর রহমান, দিল হোসেন, নুর কবির, মো. জুবায়ের ও আবদুল মালেক।

পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক সাত রোহিঙ্গাকে বোয়ালখালী পৌর সদরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কাজের খোঁজে তারা রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে এসেছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তাদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী