নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নোবিপ্রবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ কথা কাটাকাটির জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হলের প্রায় ১৫টি রুম ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (৩১ আগস্ট) রাত ৯টা থেকে ১২ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুস সালাম হলের ভেতর দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ সভাপতি ও সাধারণ সম্পাদকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে আব্দুস সালাম হলে সভাপতি গ্রুপে এক সিনিয়রের সঙ্গে সাধারণ সম্পাদক গ্রুপের জুনিয়রের কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হলে দফায় দফায় সংঘর্ষ হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের