বায়ু দূষণের দায়ে চট্টগ্রামে তিন সিমেন্ট কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৩

পরিবেশ অধিদফতর

বায়ু দূষণের দায়ে চট্টগ্রামের তিন সিমেন্ট কারখানাকে ৯০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বুধবার (১১ সেপ্টেম্বর) এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিদর্শক নুর হাসান সজিব এ তথ্য জানিয়েছেন।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীতাকুণ্ড এলাকায় অবস্থিত রয়েল সিমেন্ট কারখানাকে ৩০ লাখ, কনফিডেন্স সিমেন্টকে ৩০ লাখ এবং কর্ণফুলী এলাকায় অবস্থিত ন্যাশনাল সিমেন্টকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।

নুর হাসান সজিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরিবেশ অধিদফতরের একটি টিম গত সপ্তাহে এসব কারখানা পরিদর্শন করে। এরপর বায়ু দূষণের বিষয়ে নিশ্চিত হওয়ার পর প্রতিষ্ঠানগুলোকে শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়। আজ শুনানি শেষে তিন প্রতিষ্ঠানকে ৩০ লাখ টাকা করে ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে এই ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান