ঝড়ের কবলে পড়ে মিয়ানমারের জলসীমানায় ২২ বাংলাদেশি, পরে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১১

মিয়ানমারের জলসীমানা থেকে উদ্ধার হওয়া ২২ বাংলাদেশি (ছবি– প্রতিনিধি)

ঝড়ের কবলে পড়ে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের ২২ বাসিন্দাকে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর ) দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে ঝড়ের কবলে পড়ে তাদের বহনকারী ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমানায় ঢুকে পড়ে।

এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার লে. জোছেল রানা বলেন, ‘দুপুরে মিয়ানমার জলসীমানার বঙ্গোপসাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধার করা হয়; যাতে দুই নারীসহ ২২ জন যাত্রী ছিলেন।’

তিনি জানান, আজ (বৃহস্পতিবার) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এখবর পেয়ে কোস্টগার্ডের একটি দল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে ওই ২২ জনকে উদ্ধার করে। বিকালে তাদের দ্বীপে নিয়ে আসা হয়। তারা সবাই সুস্থ আছেন।

সেন্টমার্টিন দ্বীপে উদ্ধার হওয়া ২২ বাংলাদেশি (ছবি– প্রতিনিধি)

উদ্ধার হওয়া ট্রলার যাত্রী আবদুর রহিম বলেন, ‘ট্রলার ভেসে মিয়ানমারের জলসীমানায় চলে যায়। আর দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি শুরু হলে যাত্রীরা কান্নাকাটি শুরু করেন। মনে হচ্ছিল, আজই জীবনের শেষ দিন।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগরের মাঝপথে বিকল হওয়া যাত্রীবাহী ট্রলার উদ্ধার করেন সেন্টমার্টিন কোস্টগার্ড সদস্যরা। এতে দ্বীপের ২২ বাসিন্দার প্রাণ রক্ষা হয়েছে।’

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘সাগরে বিকল ট্রলার উদ্ধার করে দ্বীপে আনা হয়েছে। এতে কোনও ধরনের সমস্যা হয়নি। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী