ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি, ক্ষমা করা হবে না: স্থানীয় সরকারমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫৮

বক্তব্য রাখছেন তাজুল ইসলাম (ছবি– প্রতিনিধি)

ক্যাসিনো চালানোর অভিযোগে আটক হওয়া যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জি কে) শামীমকে বিএনপি সৃষ্টি করেছিল বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘ক্যাসিনোর শামীম বিএনপির সৃষ্টি। যতই যুবলীগে যোগদান করেন, আপনাকে ক্ষমা করা হবে না। যুবলীগের বিরুদ্ধে যে অভিযান চলছে তা জেলা ও উপজেলা পর্যায়েও চালানো হবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের যৌথসভায় তিনি একথা বলেন।

যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘দখল-তদবির সহ্য করা হবে না। অন্যায়কারীদের সঙ্গে সরকারের আপসের সুযোগ নেই।’

তাজুল ইসলাম বলেন, ‘দুর্নীতিকে ওয়াশআউট করে বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ দেশে পরিণত করা হবে। বিএনপি দেশে অন্যায়-অত্যাচার-সন্ত্রাস-নৈরাজ্য ও দুর্নীতির বিষবৃক্ষ তৈরি করেছিল।’

পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে যৌথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হীরাসহ অনেকে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি