শুধু ঢাকা নয়, শেখ হাসিনার অ্যাকশন সারাদেশে চলবে: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৩

বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি– প্রতিনিধি)

দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন—তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘শুধু ঢাকা নয়, শেখ হাসিনার অ্যাকশন সারাদেশে চলবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য দলের মধ্যে থাকা আগাছা ও পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। চারদিকে ষড়যন্ত্রের গন্ধ আছে; তাই এদের পরিষ্কার করার এখনই সময়।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেকোনও দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থাকতে হবে। ওয়ান ইলেভেনে যেভাবে আন্দোলন করেছে আওয়ামী লীগ, ঠিক সেভাবে সামনের পথ পাড়ি দিতে হবে। তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের মর্যাদা রক্ষার্থে দলের যেকোনও নেতাকর্মীকে অপরাধের জন্য শাস্তি দেবো—এটাই আমাদের সিদ্ধান্ত। এ লক্ষ্য নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার হাত শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ সব কমিটির সম্মেলন হবে শিগগিরই।’

রোহিঙ্গা সংকট নিয়ে মন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে বিভিন্ন অজুহাত দিয়ে উসকে দিচ্ছে বিএনপি; যাতে তারা রোহিঙ্গাদের ফেরত না নেয়। আমরা ১১ লাখ রোহিঙ্গার বোঝা আর নিতে পারছি না। এদেশের বিরোধীরা নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা।’

তিনি আরও বলেন, ‘কিছু কিছু এনজিও বিএনপির মতো রোহিঙ্গাদের উসকে দিচ্ছে। যদি কোনও এনজিও মানবিক সেবার আড়ালে সরকারবিরোধী কাজ করে, তাদের আমাদের দরকার নেই। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলটির সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য  জাফর আলম প্রমুখ।

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী