সোনাইমুড়িতে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৪

নোয়াখালী প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:২৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩০

সোনাইমুড়িতে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৪ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চার জন আহত হয়েছেন। এ সময় ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলামের অফিসসহ তিনটি দোকান ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জয়াগ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্কুল কমিটির সদ্য নির্বাচিত সদস্য ও জয়াগ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম ও পরাজিত প্রার্থী মো. শাখাওয়াতের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে মো. শাখাওয়াত, কুদ্দুস, শান্ত ও বাদলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ১৫-২০ জন যুবক নির্বাচিত সদস্য শফিকুল ইসলাম ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এ ঘটনায় শফিকুলের সমর্থক রিয়াদ মাহমুদ, মিজানুর রহমান ও পরাজিত প্রার্থী মো. শাখাওয়াতের সমর্থক শান্ত আহত হন। বর্তমানে তারা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোনাইমুড়িতে স্কুল কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৪
হামলার শিকার ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, হামলার সময় তার মোটরসাইকেলে আগুন ও তার অফিসসহ তিনটি দোকান ভাঙচুর করা হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের