সেন্টমার্টিনে বিজিবি মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৫

সেন্টমার্টিনে বিজিবির চৌকি ঘুরে দেখছেন  বিজিবি মহাপরিচালক

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পৌঁছেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাফিনুল ইসলাম। মঙ্গলবার দুপুর ১টায় ২৪ মিনিটে নৌবাহিনীর একটি হেলিকপ্টারে করে তিনি সেন্টমার্টিনে পৌঁছেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবির কক্সবাজার রামু জিওসি মেজর জেনারেল মাইন উদ্দিন চৌধুরী, বিজিবি কক্সবাজার রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুল রহমান, সেক্টর কমান্ডার মনজরুল হাসান খান। এছাড়া ছিলেন টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, অপারেশন অফিসার মেজর রুবায়াৎ কবীরসহ কোস্টগার্ড ও নৌবাহিনীর কর্মকর্তারা।

টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান বলেন, ‘বিজিবির মহাপরিচালক দুপুরে হেলিকপ্টারে করে সেন্টমার্টিন পৌঁছেন। পরে তিনি মোটরসাইকেলে লাইট হাউসে যান। সেখান থেকে তিনি বিজিবির প্রস্তাবিত জায়গাগুলো ঘুরে দেখেন। বিকেলে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।’

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দ্বীপে বিজিবির কার্যক্রম ছিল। এরপর দ্বীপে কোস্টগার্ড কার্যক্রম চালিয়ে আসছিল। দীর্ঘ ২২ বছর পর চলতি বছরে ৭ এপ্রিল কোস্টগার্ডের পাশাপাশি বিজিবিও সেখানে নিয়মিত টহল শুরু করেছে।

মূলত সীমান্তের সুরক্ষা ও চোরাচালান রোধে সরকার নতুন করে দ্বীপে বিজিবির একটি চৌকি স্থাপনার উদ্যোগ নিয়েছে। এই চৌকি প্রথমবারের মতো পরির্দশনে এসেছেন বিজিবির মহাপরিচালক।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নূর আহমদ বলেন, ‘বিজিবি মহাপরিচালক হেলিকপ্টারে করে পৌঁছেছেন। পরে তিনি বিজিবির চৌকি ঘুরে দেখেন।’

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরের দিকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে নিজেদের অংশ বলে দাবি করে মিয়ানমার। মিয়ানমার সরকারের জনসংখ্যা বিষয়ক বিভাগের ওয়েবসাইট সম্প্রতি তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে সেন্টমার্টিনকে তাদের ভূখণ্ডের অংশ বলে দেখানো হয়। গত ৬ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের তৎকালীন রাষ্ট্রদূত উ লুইন ওকে তলব করে এর প্রতিবাদ জানায়। এরপর মিয়ানমারের মানচিত্র পরিবর্তন করা হয়।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম