কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষে আহত ৫

কুমিল্লা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৮আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৪৮

কুমিল্লায় পুলিশ-শিবির সংঘর্ষে আহত ৫ কুমিল্লার বুড়িচংয়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক শিবিরকর্মীসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি ককটেল, লিফলেট ও ব্যানার ফেস্টুন উদ্ধার করেছে পুলিশ।
বুড়িচং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশের কাছে খবর আসে উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পেছনে একটি ঘরে শিবিরের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশে একত্রিত হয়েছে। এমন সংবাদে দেবপুর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে এএসআই দেলোয়ার ও কনস্টেবল মাহবুব আহত হন। পুলিশ এসময় গুলি চালালে শিবিরকর্মীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক শিবিরকর্মীকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে পুলিশ ৯টি ককটেল, লিফলেট, ব্যানার, ফেস্টুন উদ্ধার করেছে। অহত পুলিশের সদস্যরা কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
রাজধানীতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
উজবেকিস্তানে ভারতের কাছেও হারলো বাংলাদেশ
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’