এখন ইয়াবা ছড়াচ্ছে রোহিঙ্গারাই: কক্সবাজারের এসপি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৩

বক্তব্য রাখছেন কক্সবাজারের এসপি (ছবি– প্রতিনিধি)

বর্তমানে দেশে রোহিঙ্গা নারী-পুরুষেরা ইয়াবা ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন। তিনি বলেছেন, ‘যেভাবে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে, সেভাবে সম্পূর্ণরূপে মাদক নির্মূল করা হবে; সেদিন বেশি দূরে নেই। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অধিকাংশ ইয়াবা ব্যবসা বন্ধ হয়েছে। তবে এখন ইয়াবার বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে রোহিঙ্গারা। মানবিক দিক বিবেচনায় সরকারপ্রধান তাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছেন। আর তারাই এখন মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় টেকনাফ বাসস্টেশনে জেলা পুলিশের আয়োজনে ইউএনডিপির সহযোগিতায় ‘সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সভায় সভাপতিত্ব করেন টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ।

এসপি মাসুদ হোসেন বলেন, ‘সরকারপ্রধানের নির্দেশে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন ও ইভটিজিংসহ সব ক্ষেত্রে ভূমিকা রাখছে পুলিশ। আমরা দুর্নীতি এবং দুর্নীতিবাজদের ঘৃণা করি। পুলিশের কোনও সদস্য যদি মাদক ব্যবসায় সম্পৃক্ত থাকেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে; কেউ রেহাই পাবে না। জেলা কারাগারে চার হাজার ৩শ’ বন্দি রয়েছে। এর মধ্যে তিন হাজার ২শ’ মাদক মামলার আসামি।’

তিনি বলেন, ‘যেহেতু পুলিশের সংখ্যা কম, সমাজে পুলিশের ভূমিকায় কাজ করা এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করাই হলো কমিউনিটি পুলিশের কাজ। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, কমিউনিটি পুলিশ সদস্যদের গায়ে হাত তুললে, উপযুক্ত জবাব দেওয়া হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন– ইউএনডিপির কনসালটেন্ট ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু বক্কর, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের