প্রধানমন্ত্রী যা বলেন, বাস্তবায়ন করেন: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯

বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দিন

প্রধানমন্ত্রী যা বলেন তা বাস্তবায়ন করেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকার গঠন করার পর স্পষ্টভাষায় বলেছিলেন, তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চান। এসব অপকর্ম যারাই করুক, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। আজ আমরা এটি বাস্তবে দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন সারাদেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় আ জ ম নাছির এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে নগর আওয়ামী লীগ এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক ব্যবসা যারা করুক, তাদের কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তার একমাত্র পরিচয় হলো, সে অন্যায়কারী এবং অপরাধী। সেটাই আমরা দেখতে পাচ্ছি—কাউকে ছাড় দেওয়া হচ্ছে না; কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী অন্তরে যেটি ধারণ করেন, মুখ দিয়ে সেটি বলেন। আর যেটি মুখ দিয়ে প্রকাশ করেন, সেটি জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করেন।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা জ্ঞাতসারে কোনও অন্যায় কাজের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবো না। কোনোভাবেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতির সঙ্গে জড়িত হবো না। এসবের বিরুদ্ধে এখন যে অভিযান চলছে সেটাকে শতভাগ সমর্থন করবো।’

জুয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় স্ত্রীরা তাদের স্বামীকে ফিরে পেয়েছে বলে মন্তব্য করেন আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘জুয়াড়িদের সারাদিন জুয়ার আড্ডায় কাটতো। এজন্য পরিবার-পরিজন তাদের চোখে দেখতো না। আজ শুদ্ধি অভিযানের কারণে বন্ধ হয়েছে জুয়ার স্পট। স্ত্রীরা ফিরে পেয়েছে তাদের স্বামী। সন্তানরা ফিরে পেয়েছে তার বাবাকে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নঈম উদ্দিন আহমদ, খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দচ ছালামসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের