পেঁয়াজ সংকট নিরসনে সচিব-জেলা প্রশাসকের বাজার পরিদর্শন, লাখ টাকা জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৯, ১৮:০৬আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৮:১৫

পেঁয়াজ সংকট নিরসনে সচিব-জেলা প্রশাসকের বাজার পরিদর্শন, লাখ টাকা জরিমানা পেঁয়াজের চলমান সংকট নিরসনে নিজেই বাজার পরিদর্শনে মাঠে নেমেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। কক্সবাজারে সফরে আসা বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তৌফিকুর রহমানকে সঙ্গে নিয়ে শহরের বাজারঘাটা, বড়বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন তিনি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় শহরের বড়বাজারে অবস্থিত ইসমাইল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়।
এর আগে ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসন মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ ৫০ ও ভারতের পেঁয়াজ ৭০ টাকা মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
বাজার পরিদর্শন শেষে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘কক্সবাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির সুযোগ নেই। আমরা বাজারে গিয়ে মিয়ানমারে উৎপাদিত প্রতিকেজি পেঁয়াজ ৫০ টাকা ও ভারতে উৎপাদিত পেঁয়াজের মূল্য কেজিতে ৬৫-৭০ টাকা করে নির্ধারণ করে দিয়েছি। এই নির্ধারিত মূল্যের বাইরে কোনও ব্যবসায়ী যদি বেশি দামে পেঁয়াজ বিক্রি করে তাহলে আমরা সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করছি।’
তিনি আরও বলেন, ‘শহরের ইসমাইল ট্রেডার্সের কর্মচারীরা ৫০ টাকার পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি করছে। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেলের আদেশ দেওয়া হয়। বাজার স্থিতিশীল রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের আইনের আওতায় আনা হবে।’
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বস্ত্র সেল) তৌফিকুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবছার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্র ধর, কক্সবাজার পৌরসভার কাউন্সিলর মো. মাহবুবুর রহমানসহ অন্যরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম