খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ অক্টোবর ২০১৯, ১৬:৫৯আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৭:০৮

 

বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বয়স বিবেচনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে কিনা, সেটি আদালতের ব্যাপার বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একেবারেই আদালতের এখতিয়ার। আদালত তাকে বয়স বিবেচনায় খালাস দেবেন, নাকি দেবেন না, এটি একান্ত আদালতের ব্যাপার। তবে, এখানে দুর্নীতির সঙ্গে রাষ্ট্রপক্ষের আপস করার অথবা বিএনপির আবদার রক্ষা করার কোনও সুযোগ নেই।’

শনিবার (৫ অক্টোবর) দুপুরে নগরীর ফিনলে স্কয়ারের সিলভার স্ক্রিন সিনে কমপ্লেক্সে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্প ও বিশ্বায়নের চ্যালেঞ্জ’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে সিলভার স্ক্রিন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা খালেদা জিয়াকে কারাগারে রেখে রাজনীতি করতে চান, নাকি খালেদা জিয়াকে সত্যিকার অর্থে আইনি পথে মুক্ত করতে চান, সেটি তারাই ভালো জানেন। তারা একবার বলেন, আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করা হবে, তারা করুণা চান না। আবার বলেন, রাষ্ট্রপক্ষ যেন বিরোধীতা না করে। আবার বলেন, আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে খাওয়ার কারণে  খালেদা জিয়ার শাস্তি হয়েছে। এ ধরনের দুর্নীতি মামলায় রাষ্ট্র যেখানে পক্ষ, সেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জামিনের বিরোধিতা করা। এখন যদি রাষ্ট্র বিরোধিতা না করে, তাহলে সেখানে দুর্নীতির সঙ্গে আপস করা হয়। রাষ্ট্রের দায়িত্ব হলো দুর্নীতির দায়ে একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি যখন জামিন চাইবেন, তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী তার বিরোধিতা করবেন, এটিই তার দায়িত্ব। এটি যদি করা না হয়, তাহলে তো দুর্নীতির সঙ্গে আপস হয়ে গেলো।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি