সেন্টমার্টিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৯, ১৫:২৬আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:১০

মামলা কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে একটি আবাসিক হোটেলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে টেকনাফ থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় আটক দুজনকে আসামি করে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলাটি করেন।

আটক আসামিরা হলো, লক্ষ্মীপুর সদরের মৃত শফিকুল ইসলামের ছেলে ও হোটেল ফ্যান্টাসির কর্মচারী এমরান হোসেন (৪৮) ও সেন্টমার্টিনের ডেইল পাড়ার মৃত ফজল আহমদের ছেলে রবিউল আলম ওরফে হাসু।

মামলার বাদী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম খান বলেন, ‘ভুক্তভোগীর ভাই বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা করেছেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কক্সবাজার সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ফ্যান্টাসি হোটেলে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেছিল এই দুই আসামি।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী