কক্সবাজার শহরের প্রধান সড়কের পুনঃসংস্কার কাজ নিয়ে ধোঁয়াশা

কক্সবাজার প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৯, ১০:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ১০:১৪

কক্সবাজার শহরের প্রধান সড়কের পুনঃসংস্কার কাজ নিয়ে ধোঁয়াশা কক্সবাজার শহরের প্রধান সড়কের পুনঃসংস্কার কাজ নিয়ে ধোঁয়াশা কাটছে না। ঠিক কবে নাগাদ সংস্কার কাজ শুরু হবে তাও জানে না কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)। তবে আগামী ডিসেম্বরের শুরুতে সংস্কার কাজ শুরু হতে পারে বলে সাংবাদিকদের জানিয়েছেন কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ।
তিনি আরও জানান, উক্ত সড়কের সংস্কার কাজ শেষ করতে তিন বছরও সময় লেগে যেতে পারে। এজন্য সংস্কার প্রকল্পের ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) বিকালে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফোরকান আহমদ বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ধীরে ধীরে অবস্থান শক্ত করছে। লোকবলের অভাব রয়েছে প্রকট। তবে অল্প সময়ের মধ্যেই কউক কক্সবাজারে প্রত্যাশিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। বাস্তবায়িত প্রকল্পের মধ্যে শহরের সৌন্দর্য বর্ধনের জন্য চারটি ভাস্কর্য নির্মাণ, কক্সবাজার শহর ও মেরিনড্রাইভ সড়কে লাইটিং এবং চলমান গোলদিঘি, লালদিঘি ও বাজারঘাটা পুকুরের ৩৬ কোটি টাকায় পর্যটনের উপযোগী করে অবকাঠামো উন্নয়ন।’
ফোরকান আহমদ আরও বলেন, ‘কক্সবাজার শহরের রক্ষাণাবেক্ষণ পুরোপুরি হচ্ছে না। অনেক কিছু শুধুই কাগজে-কলমে বন্দি রয়েছে। যার যার কাজ তাকে করতে হবে। আমাদের পরিকল্পনা রয়েছে আপনারা না করলে আমরা সেই কাজে হাত দেবো। সরকারকে বলে আমরা কাজ নেবো। শহর এখন বর্জ্যে ভরে থাকে শহর। বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করবে কউক।’ মতবিনিয়ময় সভায় জেলার কর্মরত অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজার শহরের প্রধান সড়কটি সড়ক ও জনপদ বিভাগের হলেও সম্প্রতি উক্ত সড়কটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্ট মন্ত্রাণালয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী