চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৯, ১২:৩৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১২:৩৬

চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে চাচা-ভাতিজার মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাচারীপাড়া মসজিদ সংলগ্ন একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন-হাজী বাচ্চু মিয়ার ছেলে আলমগীর (১৯) ও তার ভাই শাহ আলম মিয়ার ছেলে বোরহান ওরফে বাবু মিয়া (১৮)।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, শাহ আলম মিয়ার চায়ের দোকানে আলমগীর ও বাবু দু’জনই ঘুমিয়েছিল। মধ্যরাতে দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখে মসজিদের মাইকে জানানোর পর স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ভেতরে থাকা দুই যুবকের মৃত্যু হয়।
ওসি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগুনের ঘটনার তদন্ত করা হচ্ছে। নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী