পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ অক্টোবর ২০১৯, ১৯:০০আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১৯:০৯

চট্টগ্রাম

পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রাম নগরীর নাছিরাবাদের ইসলাম স্টিল মিলস লিমিটেডকে চার লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১০ অক্টোবর) পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এই জরিমানা করা হয়। এদিন শুনানিতে একই কারণে আরও একটি প্রতিষ্ঠানকে একলাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা এ তথ্য জানিয়েছেন।

সংযুক্তা দাশ গুপ্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্ক্র্যাপ লোহা থেকে বিলেট প্রস্তুত করতে গিয়ে ইসলাম স্টিল মিলস লিমিটেড অপরিশোধিত বায়ু নির্গমন করে। এজন্য ওই প্রতিষ্ঠানকে গত ৩০ সেপ্টেম্বর শুনানিতে অংশগ্রহণের জন্য চিঠি দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার) শুনানিতে বায়ু দূষণের মাধ্যমে পরিবেশ ধ্বংস করার দায়ে প্রতিষ্ঠানটিকে চার লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘আজ শুনানিতে আরও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অপরিশোধিত তরল বর্জ্য নির্গমনের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে সিইপিজেডস্থ চট্টগ্রাম কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার প্রতিষ্ঠানকে একলাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়। দু’টি প্রতিষ্ঠানকে ক্ষতিপূরণ নির্ধারণ এবং তা অবিলম্বে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের