চাঁদপুরে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ, ৬০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১০:১৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১০:১৬

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (১৬ অক্টোবর) চাঁদপুর পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিটি ইটভাটার মালিককে ১৫ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা এবং ইটভাটার সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এই চারটি ইটভাটা হলো— মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি এলাকার মেসার্স মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, বাইশপুরের মেসার্স শাহ পরান ব্রিকস, উত্তর বাইশপুর এলাকার মেসার্স কে এস ব্রিকস ও মেসার্স সি এস ব্রিকস।
জেলা পরিবেশ অধিদফতর সূত্র জানায়, মতলব দক্ষিণ উপজেলার  নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীনের নেতৃত্বে ইটভাটাগুলোর বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে অভিযান চালানো হয়। অভিযানে এই চারটি ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
চাঁদপুর পরিবেশ অধিদফতরের উপপরিচালক এএইচএম রাসেদ ও পরিদর্শক উত্তম কুমার জানান, ভ্রাম্যমাণ আদালত চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ/সংশোধন) আইন, ২০১৯ অনুসারে নিষিদ্ধ এলাকায় অবস্থিত এ চারটি ইটভাটাকে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য বলা হয়। এছাড়া, চলতি মৌসুমে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। পরিদর্শক উত্তম কুমার  বলেন,‘ ভবিষ্যতেও এ ধরনের  অভিযান অব্যাহত থাকবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী