চট্টগ্রামের জহুর মার্কেটে আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০১৯, ০৯:৪৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১১:২৪

মার্কেটে আগুন আগুনে চট্টগ্রাম নগরীর জহুর হকার্স মার্কেটের ৩০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি  ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  খবর পেয়ে চারটি ইউনিটের ১৫ গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই মার্কেটের ৩০টির মতো দোকান পুড়ে গেছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ডাম্পিংয়ের কাজ শেষ হলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। কীভাগে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন বলেন, আগুনে মার্কেটের ৭০ দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন। ৩০টির মতো দোকান একেবারে পুড়ে গেছে। এ ঘটনায় শনিবার (১৯ অক্টোবর) মার্কেট বন্ধ থাকবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের