রাঙামাটিতে সাবেক ইউপি চেয়ারম্যানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০৯:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:২২

দিপুময় তালুকদার রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দিপুময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে একদল সন্ত্রাসী তাকে অপহরণ করেছিল বলে জানিয়েছিল তার পরিবার।

দিপুময় তালুকদারের পরিবার জানায়,  কেন,  কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল এবং হত্যা করা হলো, সে বিষয়ে তারা কিছুই জানে না। পারিবারিকভাবে আলোচনার পর মামলার সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফজল আহম্মেদ বলেন, ‘বুধবার সকালে ঘিলাছড়ি ইউনিয়নে জিরো মাইল নামক এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দিপুময় তালুকদারকে পাওয়া যায়। পরে আমরা তার লাশ উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার দুপুরে পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অপহরণের অভিযোগ করা হয়। আমরাও বিভিন্ন এলাকায় খোঁজ নিচ্ছিলাম। কারা হত্যা করেছে, এখনও বিষয়টি নিশ্চিত নই।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী