গরিবের ডাক্তার খ্যাত আলমগীর হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০১৯, ০৯:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১০:৪৪

বন্দুকযুদ্ধ

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গরিবের ডাক্তার খ্যাত ডা. শাহ আলমগীর হত্যার আসামি নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোর রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পিস্তলসহ দুটি অস্ত্র ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক কাজী তারেক আজিজ এ তথ্য জানিয়েছেন।

কাজী তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন,‘বাঁশবাড়িয়া এলাকায় ডাকাতির উদ্দেশে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল ওই এলাকায় যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধে গরীবের ডাক্তার খ্যাত ডা. শাহ আলমগীর হত্যাকাণ্ডের মূলহোতা নজির আহমেদ সুমন প্রকাশ কালু (২৬) নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তারেক আজিজ আরও বলেন, ‘ডা. শাহ আলমগীর হত্যাকাণ্ডের ঘটনায় আমরা লেগুনার ড্রাইভার ওমর ফারুককে গ্রেফতার করি। ফারুকের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কালুর নাম উঠে আসে।  কালুই এই হত্যাকাণ্ডের মূলহোতা ছিল বলে ওমর ফারুক আমাদের জানিয়েছে।’

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাড়বকুন্ড এলাকায় সড়কের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মুখ বিকৃত অবস্থায় থাকায় প্রথমে লাশটি শনাক্ত করা যায়নি। পরে খোঁজ নিয়ে জানা যায়, মরদেহটি ডা. শাহ আলমগীরের। তিনি সৌদি আরবের একটি হাসপাতালের শিশুরোগ বিষয়ের ডাক্তার ছিলেন। দুই বছর আগে দেশে ফিরে গরীব মানুষের সেবায় নিজ এলাকা চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিশু হাসপাতাল গড়ে তুলেন। নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকার বাসা থেকে তিনি প্রতিদিন সীতাকুণ্ডে গিয়ে ওই হাসপাতালে সময় দিতেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম