সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী হুমায়ুন কবীরের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৯, ১২:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১২:২৫

হুমায়ুন কবীর সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবীর মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি। তার স্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীরের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুইবারের চেয়ারম্যান ছিলেন।
স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মৃত্যুর পর তাকে একনজর দেখতে শহরের পাইকপাড়াস্থ মেয়র ভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন। সোমবার (২৮ অক্টোবর) বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আজিজ আহমেদ, সাবেক ছাত্রনেতা মো. শাহ আলম ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন বলেন, হুমায়ুন কবীরের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান