২০২১ সালে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০১৯, ১৪:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৯:৪৭

২০২১ সালে ৬০ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্যমাত্রা বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী ২০২১ সালে বাংলাদেশ ৬ হাজার কোটি ডলারের (৬০ বিলিয়ন) পণ্য রফতানির টার্গেট নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘গত অর্থবছরে আমরা ৪৬ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছিলাম। এরমধ্যে ৬ থেকে ৩৪ বিলিয়ন ডলার শুধু তৈরি পোশাক শিল্প থেকে এসেছে। ২০২১ সাল আমাদের জন্য হবে একটি মাইলস্টোন।’

রবিবার (২৭ অক্টোবর) বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর কাজির দেউরিয়ায় আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) উদ্যোগে মাসব্যাপী উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের ওপর নির্ভর করে আমরা এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। আশা করছি, আমরা  ৬ হাজার কোটি ডলারের পণ্য রফতানি করতে পারবো। আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। আজকের এই মেলা তারই শো-কেজ।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, চেক রিপাবলিক, বেলারুশ ঘুরে এসেছি। এসব দেশ আমাদের ব্যবসার জন্য একটা পথ হতে পারে। এই দেশগুলো হতে পারে আমাদের পণ্যের নতুন গন্তব্য।’
টিপু মুনশি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে আজ বাংলাদেশ পৃথিবীর কাছে বিস্ময়। কারণ বাংলাদেশ বর্তমানে জিডিপি বৃদ্ধির দিক থেকে বিশ্বে এক নম্বরে।’
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের লাইফ লাইন চট্টগ্রাম। চট্টগ্রামের ব্যবসায়ীরা আমাদের সেই পথ দেখাবেন। মেট্রোপলিটন চেম্বার আছে, আরও চেম্বার আছে, সবাই আমাদের পথ দেখাবে। তারা আমাদের এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ চট্টগ্রামের দিকে তাকিয়ে আছে। আপনাদের সেই দায়িত্ব নিতে হবে।’
সিএমসিসিআইয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান, মেলা কমিটির আহ্বায়ক আমিনুজ্জামান ভূঁইয়া, সিএমসিসিআইয়ের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরীসহ অনেকে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী