নভেম্বরে শুরু হবে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১৪:৩৬আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৯

পর্যটকবাহী জাহাজ আবহাওয়া স্বাভাবিক থাকলে আগামী মাসের শুরুর দিকেই কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার এ কথা জানিয়েছেন।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। জাহাজে অতিরিক্ত যাত্রী বহন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

সাগর উত্তাল থাকায় গত বছরের ১৫ মার্চ এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল প্রশাসন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বলেন, ‘চলতি মৌসুমে এ নৌপথে চলাচলের জন্য পাঁচটি জাহাজ অনুমতি চেয়েছে। এরমধ্যে গত ২৩ অক্টোবর তিনটি জাহাজকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কী কারণে এখনও জাহাজ চলাচল শুরু হয়নি তা জানি না। হয়তো নভেম্বরের শুরু থেকে জাহাজগুলোর চলাচল শুরু হতে পারে।’ অনুমতি পাওয়া জাহাজ তিনটি হলো- কেয়ারি সিন্দাবাদ, দ্য আটলান্টিক ক্রুজ ও ফারহানা।

কেয়ারি সিন্দাবাদ জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘বিআইডব্লিউটিএ-এর অনুমতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের ছাড়পত্র পেলে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হবে। বেশ কয়েক দিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে থেকে দ্বীপে বেড়াতে ইচ্ছুকরা যোগাযোগ করছেন।’

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে পর্যটন ব্যবসায়ীরা হোটেল ও কটেজগুলো সাজিয়ে রেখেছেন। জাহাজ চলাচলের খবর দ্বীপে পৌঁছানোর পর সব শ্রেণিপেশার মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরেছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ