দুই প্রকৌশলীসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

নোয়াখালী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ২৩:২৫আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২৩:৪০

 শিডিউল, ড্রইং এবং ডিজাইন অনুযায়ী কাজ না করে পরিমাপ বইতে মিথ্যা কাজের বিবরণ দিয়ে জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতি করে টাকা আত্মসাতের অভিযোগে নোয়াখালী জেলা পরিষদের দুই প্রকৌশলী ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সহকারী প্রকৌশলী আফসার হোসেন খন্দকার (নোয়াখালী জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী। বর্তমানে ময়মনসিংহ সদরে এলজিইডির সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত), নোয়াখালী জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও ঠিকাদার রিয়াজ উদ্দিন।

দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ জানান, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া পরিমাপ বই তৈরি করেন। শিডিউল ও ডিজাইন অনুযায়ী কাজ না করে চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া কলেজ ও শিবরামপুর-নারায়নপুর রোডের সংযোগ সড়ক উন্নয়ন কাজে (২০১৬-১৭ অর্থবছরে) অনিয়মের মাধ্যমে তারা টাকা আত্মসাৎ করেন। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে, দুদক তাদের তিন জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী