সৈকতে ইয়োগা, ভিডিও কনফারেন্সে যোগ দিলেন মেয়র আতিক

কক্সবাজার প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ১৩:৩১আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৩:৩২





কক্সবাজার সৈকতে ইয়োগা ব্যাম কক্সবাজার সমুদ্র সৈকতে ইয়োগা, মেডিটেশন, পরিচ্ছন্নতা ও মাদকবিরোধী অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ৭টায় অনুষ্ঠানের আয়োজন করে রাজধানী উত্তরা ইয়োগা সোসাইটি নামের একটি সংগঠন।। শরীর ও মনকে সচল রাখার লক্ষ্যে এ আয়োজন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

কনফারেন্সে আতিকুল ইসলাম বলেন, ‘শরীর সুস্থ রাখতে ইয়োগা-মেডিটেশনের বিকল্প নেই। যারা ইয়োগা মেডিটেশন করেন তাদের মধ্যে সুস্থ মানসিকতার বিকাশ ঘটে। সমাজ পরিবর্তন করতে হলে ইয়োগা-মেডিটেশন অপরিহার্য। এই চর্চার মাধ্যমে আমরা সুন্দর বাংলাদেশ ও রাজধানী গড়ে তুলতে পারবো। কক্সবাজার সমুদ্র সৈকতের দর্শনার্থীদের মাধ্যমে এই বার্তা দেশের মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।’
সৈকতে পরিচ্ছ্ন্নতা অভিযান সৈকত পরিষ্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, ‘সমুদ্র সৈকত পরিষ্কারের পাশাপাশি আপনারা নিজ বাসস্থান, আশপাশের এলাকা এবং নিজেদের মন-মানসিকতাও পরিষ্কার করবেন। এটাই প্রত্যাশা।’
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল বলেন, ‘সুস্থ থাকা বড় বিষয়। জীবনের খারাপ সময় কাটিয়ে উঠতে ইয়োগা-মেডিটেশনের ভূমিকা অনেক। আমরা চাই মেডিটেশনে অংশগ্রহণকারীরা সমুদ্রতীর পরিষ্কারের যে উদ্যোগ নিয়েছে, তা দেশে-বিদেশে ছড়িয়ে পড়ুক। মন পরিষ্কারের পাশাপাশি আমাদের পরিবেশকেও পরিষ্কার করতে হবে।’
কক্সবাজার সৈকতে উত্তরা ইয়োগা সোসাইটির সদস্যরা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মুসলিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে টুরিস্ট পুলিশ পর্যটকদের নিরাপত্তায় এখন ২৪ ঘণ্টা কাজ করে। আমরা চাই এখানে যে মেডিটেশন বা যোগব্যায়ামের কর্মসূচি পালিত হচ্ছে, পর্যটকরাও যেন এ ধরনের কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেন।’

অনুষ্ঠানের আয়োজক মো. নাসির উদ্দীন তন্ময় বলেন, ‘কাজ করার জন্যে সুস্থ থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই যোগব্যায়ামের মাধ্যমে আমরা পাচ্ছি মনোদৈহিক সুস্থতা। এর মাধ্যমে আমাদের ধৈর্য্য ও মনোযোগ বাড়বে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা ইয়োগা সোসাইটির আহ্বায়ক মো. মাসুদুর রহমান মল্লিক মাসুম।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের