মাইক্রোবাসে ট্রাক-বাসের ধাক্কা, সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ০৯:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১০:০২

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস কুমিল্লায় বাস ও ট্রাকের ধাক্কায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে নারী ও শিশুসহ তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। রবিবার (১০ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা।

নিহতদের মধ্যে শিশুটির পরিচয় পাওয়া গেছে। তার নাম রবজা (৭)। সে কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার মকবুল হোসেনের মেয়ে। বাকিদের একজন পুরুষ ও একজন নারী। তবে তাদের পূর্ণ পরিচয় এখনও পাওয়া যায়নি।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, রবিবার ভোর সাড়ে ৫টায় যাত্রী বহনকারী মাইক্রোবাসটি কুমিল্লা ক্যান্টনমেন্টের দিকে যাওয়ার সময় গোবিন্দপুরে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ সময় চট্টগ্রামমুখী একটি ট্রাকও মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে উল্টে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়িটিতে আগুন ধরে যায়। মাইক্রোবাসের যাত্রীদের তিন জন আগুনে পুড়ে মারা গেছেন। আহত হয়েছেন আরও ছয় জন। তাদের পাঁচ জনকে উদ্ধার করে প্রাথমিকভাবে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে স্থানীয় অপর একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে পরে সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতদের লাশ মরদেহ ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আহতরা হলেন—নিহত শিশু রবজার মা হালিমা বেগম (৪৫), কুমিল্লা আদর্শ সদর উপজেলার দৌলতপুর এলাকার আবুল কাশেম (৫০), জসিম উদ্দিন (৪৮), সজিব (২০), সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকার দুলাল মিয়া (৪৫) ও বলরামপুর এলাকার মজনু মিয়া (৫০)। তাদের শরীরের ২৫-৫০ শতাংশ পুড়ে গেছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী