চবিতে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রকে পেটালো ছাত্রলীগ কর্মী!

চবি প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ০৯:০১আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০৯:১৬

মারধরের শিকার শুক্কুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুক্কুর আলম নামে দৃষ্টি প্রতিবন্ধী এক  শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী মোর্শেদুল আলম রিফাতের বিরুদ্ধে। রবিবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে চবির সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।

রিফাত ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন বিজয় গ্রুপের কর্মী। আর শুক্কুর দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং প্রতিবন্ধীদের সংগঠন ‘ডিজেবল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ (ডিসকো) এর প্রচার সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার পরীক্ষা ছিল শুক্কুরের। রাত জেগে পড়াশুনা করতে হবে বলে তিনি দোকানে পাউরুটি কিনতে এসেছিলেন। দোকানে বসে থাকা রিফাত তার কাপড় ধরে টানতে থাকে। এতে শুক্কুর বিরক্তি প্রকাশ করলে রেগে যায় রিফাত। পরে সে চলে যাওয়ার সময় সোহরাওয়ার্দী হলের সামনে তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি মারে। পরে কয়েকজন ছাত্র তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়।

রাতেই বিক্ষোভ করেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রাতেই বিক্ষোভ করেন ডিসকো’র সদস্যরা। হামলাকারীকে অতিদ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায় তারা।

এ বিষয়ে ডিসকো’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্কুর নামে আমাদের এক সদস্যকে  ইচ্ছাকৃতভাবে মারধর করেছে রিফাত নামে এক ছাত্রলীগ কর্মী। রিফাত সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র না হলেও বেশ কিছু দিন ধরে অবৈধভাবে সে ওই হলে থাকছে। অবিলম্বে তাকে গ্রেফতার করা না হলে আমাদের বিক্ষোভ অব্যাহত থাকবে। হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর হানিফ মিয়া বলেন, ‘শুক্কুর নামে দৃষ্টি প্রতিবন্ধী একটি ছেলেকে মারধর করেছে আরেকটি ছাত্র। তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  বর্তমানে সে সুস্থ রয়েছে। আগামীকাল (সোমবার) দুপুর ১২টার দিকে শুক্কুরকে নিয়ে প্রক্টর অফিসে আসতে বলেছি। তারা লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জানতে বিজয় গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক মোহাম্মদ ইলিয়াছকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

 

/এসটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের