ইয়াবা মামলায় রোহিঙ্গা যুবকের ৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১৫:৩৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৫:৫৩

কারাদণ্ড

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় মোহাম্মদ ফয়সাল নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের বিচারক মাহমুদুল হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ফয়সাল মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

কক্সবাজার ও যুগ্ম দায়রা জজ (২য়) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য ২০১৮ সালে টেকনাফের ২ বিজিবির চেকপোস্টে তল্লাশিকালে ১৫ হাজার ৮৫ ইয়াবাসহ আটক হয় ফয়সাল। পরে তার বিরুদ্ধে নায়েক ফজলুল হক বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের