ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় অপমৃত্যুর মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৯, ১৩:৪৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৪:০৩

কসবায় ট্রেন দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে আখাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন চৌধুরী মামলটি করেন।
আখাউড়া রেললওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্দবাগ রেলওয়ে স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান মণ্ডল বলেন, ‘রেলওয়ের নিয়ম অনুযায়ী মামলা করতে হয়। তাই আমাদের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে মন্দবাগ রেলওয়ে স্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৬ জন নিহত এবং ৭৭ জন আহত হন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাস সুজন।  তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টার সিগনাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর তূর্ণার লোকোমোটিভ মাস্টার ও সহকারী লোকোমোটিভ মাস্টারকে বরখাস্ত করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে