ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৯, ১৪:৩৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৪২

 ঘটনাস্থল পরিদর্শন করছে তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনসহ সবকিছু খতিয়ে দেখেন। এসময় তারা দায়িত্বরত সিনিয়র স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান মণ্ডলের সঙ্গেও নানা বিষয়ে কথা বলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম বলেন, ‘দুর্ঘটনার সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্ত করছি। সে সময় রেললাইনের পয়েন্টের অবস্থা, সিগনাল, স্টেশনের লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্সসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছি। পাশাপাশি আমরা দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছি। আগামী তিন কার্যদিবসের মধ্যে আমরা প্রতিবেদন জমা দেবো।’

এসময় তদন্ত কমিটির অন্য দুই সদস্য কসবা উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাসুদ উল আলম ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেনও উপস্থিত ছিলেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের