মায়ের সঙ্গে হাসপাতালে এসে লাশ হয়ে ফিরলো শিশু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২০:২৮

চট্টগ্রাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে প্রাইভেট কারের চাপায় জিহাদুল ইসলাম সিয়াম নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। শিশুটি তার মায়ের সঙ্গে হাসপাতালে এসেছিল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম সীতাকুণ্ড পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া গ্রামের কামরুল হাসানের ছেলে। কামরুল হাসান পেশায় একজন ক্যাবল মিস্ত্রি।
সিয়ামের চাচা ইমরান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার দুপুরে সিয়ামকে সঙ্গে নিয়ে তার মা আলেয়া আক্তার সোনিয়া সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসেন। এ সময় চিকিৎসক প্রিয়াঙ্কা চৌধুরীকে হাসপাতালে নামিয়ে দিয়ে তার প্রাইভেটকার ফেরত যাচ্ছিল। একই সময় সিয়াম তার মায়ের হাত ছেড়ে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা নানির কাছে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের গেট বরাবর গাড়িটির চাকায় পিষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা অনেক চেষ্টা করেও সিয়ামকে বাঁচাতে পারেননি।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। শিশুটির পরিবারের কাছ থেকে এখনও কোনও অভিযোগ পাইনি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম