ইয়াবা-পিস্তলসহ ধরা পড়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০৪ আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:২০

আটক ছাত্রলীগ নেতাকে নিয়ে বিজিবির সংবাদ সম্মেলন ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ধরা পড়ার পর কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোতালেব ফরহাদকে (২৪) বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) হ্নীলা ইউনিয়নের লেদা স্পোর্টিং ক্লাব থেকে ৬০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তলসহ ফরহাদকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
সুলতান মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, ফরহাদকে ইয়াবা ও পিস্তলসহ আটক করা হয়েছে। সংগঠনের নীতি বহির্ভূত এ ধরনের কাজের সঙ্গে জড়িত থাকায় আমরা তাকে বহিষ্কার করেছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
জাপানে স্থায়ী বসবাসের আবেদন, অক্টোবর থেকে বাড়ছে খরচ
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
সারা বিশ্বে বিনোদন দুনিয়া এখন একাধিক ভাগে বিভক্ত: আয়ুষ্মান
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
যমুনা সার কারখানায় দুই বছরে উৎপাদন মাত্র ৩ দিন
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত