‘উন্নত দেশ গঠনের পাশাপাশি উন্নত জাতিও চাই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘উন্নত দেশ গঠনের পাশাপাশি উন্নত জাতিও চাই আমরা। এজন্য মেধা, মূল্যবোধ, মমত্ববোধ, দেশাত্মবোধের সমন্বয় প্রয়োজন। শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে বেশিদূর যাওয়া যাবে না। ইউরোপে মানুষ শুধু নিজেকে নিয়ে ভাবে, পরিবারকে নিয়ে ভাবে না। পরিবার ছোট হয়ে যাচ্ছে। আত্মকেন্দ্রিকতা আমাদের সমাজ যেন অন্ধ অনুকরণের দিকে অগ্রসর না হয়। এ লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।’

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুবর্ণ  জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘উন্নত জাতি গঠন করা একটি ভিন্ন কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য শুধু  বস্তুগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গঠন করা নয়, প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে বস্তুগত উন্নয়নের পাশাপাশি একটি উন্নত জাতি গঠন করা। উন্নত জাতি গঠনের জন্য প্রতিটি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন।’

বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী বলেছেন, ‘বস্তুগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ গঠন সম্ভব। বস্তুগত উন্নয়নের মাধ্যমে সুউচ্চ অট্টালিকা, দীর্ঘ সেতু, নদীর তলদেশ দিয়ে ট্যানেল, ফ্লাইওভার করা যায়।  বস্তুগত উন্নয়ন দিয়ে অনেক কিছু হয়। শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নত জাতি গঠন করা সম্ভব নয়।’

তথ্যমন্ত্রী  বলেন, ‘গত ১০০ বছরে ইউরোপে অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু সেখানে একশটি বিয়ের মধ্যে ৫০টি ভেঙে যাচ্ছে। আমরা উন্নয়ন চাই, কিন্তু ইউরোপের মতো সমাজকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। ইউরোপ অনেক শিল্পায়ন হয়েছে কিন্তু রাস্তায় যখন একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে তখন পাশ দিয়ে শত শত গাড়ি চলে যায় কেউ এক পলক তাকায় না। আমরা উন্নয়ন চাই, সমাজকে সেই জায়গায় নিয়ে যেতে চাই না। কিন্তু যখন তারা বড় হয়, তখন তারা মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। আমরা সমাজকে সেখানে নিয়ে যেতে চাই না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের উপাচার্য ড. রফিফুল আলম।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম