ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

কক্সবাজার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:২৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৩

ইয়াবাসহ আটক দুই পাচারকারী

কক্সবাজারের বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ ২ পাচারকারীকে আটক করেছে র‌্যাব। শনিবার রাত ৯টায় কক্সবাজারের গভীর সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ কক্সবাজারের রামু ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ কথা জানান।

আটক ব্যক্তিরা হলো, চট্টগ্রামের পটিয়ার সরদারপাড়ার মনসুপবাজার এলাকার মৃত আলী হোসেনের ছেলে সৈয়দ আমিন (৩২) ও মায়ানমারের নাগরিক ইফনুসের ছেলে খায়রুল আমিন (৫০)।

রামু ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কয়েকজন মাদক ব্যবসায়ী মায়ানমার মাউংগু দ্বীপ থেকে একটি মাছ ধরার ট্রলারে করে ইয়াবার একটি বড় চালান নিয়ে সাগরপথে ভোলা হয়ে ঢাকার দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার ট্রলার থেকে ১ লাখ ইয়াবাসহ ২ ইয়াবা কারবারিকে আটক করা হয়। ইয়াবাসহ আটক ২ জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক